বাংলাদেশে ৫ মডেলের ফোন তৈরি করছে রিয়েলমি

২৪ ফেব্রুয়ারি, ২০২০ ১৬:০১  
আগামী মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে তৈরি মোবাইল বাজারে ছাড়তে যাচ্ছে রিয়েলিমি। সি থ্রি ও ফাইভ আই সহ মোট ৫টি মডেলের স্মার্টফোন নিয়ে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করছে চীনের এই মোবাইল ব্র্যান্ডটি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার একটি অভিজাত হোটেলে বাংলাদেশে যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেন রিয়েলমি’র দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার অঞ্চলের ব্র্যান্ডিং পরিচালক নিওন শি। জমাকালো আয়োজনে বাংলাদেশ অফিসের এই উদ্বোধনী অনুষ্ঠানে রিয়েলমি বাংলাদেশের সিইও মি টিম শাও, ফ্যাক্টরি ডিরেক্টর মিঃ রিমন, চ্যানেল ম্যানেজার তাহমিদুল আলম, ইভেন্ট ম্যানেজার জুহানা ইসলাম তিশা প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশে যাত্রার কারণ বিষয়ে নিওন শি বলেন, রিয়েলমি ফাইভজি ও এআইওটি প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করবে। এদেশের তারুণ্যকে আমরা  সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। বৈশ্বিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে পণ্য আনা হবে। স্মার্টফোনের পাশাপাশি ব্র্যান্ড, হেডফোন, স্মার্টওয়াচ দেশের বাজারে আনবে তারা।